‘মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন জাকারবার্গ’

২৪ অক্টোবর, ২০১৯ ১১:২১  
অতীতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন বলে তার প্রতি চ্যালেঞ্জ জানানো হয়েছে। ওয়াশিংটনে ভার্চুয়াল মুদ্রা লিবরা নিয়ে ইউএস হাউজ কমিটির বৈঠকে এই উষ্ম প্রকাশ করা হয়। বুধবার ছয় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত শুনানিতে ডজন খানেক আইনজীবি উপস্থিত ছিলেন।  তাদের জেরার মুখে ভার্চুয়াল মুদ্রা লিবরা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের উদ্বেগ দূর করতে ফের আশ্বস্ত করার চেষ্টা করেন ফেসবুকের প্রধান নির্বাহী। বাগ্‌বিতণ্ডায় ভরা শুনানিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ফেসবুকের পেমেন্ট সিস্টেমের পরিকল্পনার ওপর আক্রমণ করেন আইনজীবিরা। তারা সতর্ক করে বলেন, ফেসবুকের এ সিস্টেম অপরাধী ও সন্ত্রাসীরা অপব্যবহারের সুযোগ পাবে।